তিন দফা কমার পর ফের বাড়লো সোনার দাম।
দেশের বাজারে আবারও ঊর্ধ্বমুখী হলো সোনার দাম। একের পর এক তিনটি দফায় দাম কমার পর এবার ঊল্টো পথে হাঁটলো বাজার।
নতুন দর অনুযায়ী, সর্বোচ্চ মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরিতে (১১.৬৬৪ গ্রাম) বেড়েছে ২ হাজার ১৫৮ টাকা, যা এখন ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকায় গিয়ে ঠেকেছে। ২১ ক্যারেটের ক্ষেত্রে ২ হাজার ৯৯ টাকা বৃদ্ধি পেয়ে দাম হয়েছে ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা।
অন্যদিকে ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনায় ১ হাজার ৮০৮ টাকা যোগ হয়ে নতুন দাম দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকায়। সনাতন পদ্ধতির সোনার দামও ১ হাজার ৪৫৮ টাকা বেড়ে নির্ধারিত হয়েছে ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা।
উল্লেখ্য, গতকাল বুধবার (২০ মে) সকাল দশটা থেকে ঠিক এই পরিমাণেই দাম কমানো হয়েছিল। সেদিন ২২ ক্যারেটের দাম ছিল ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা, যা আজ সকাল ৯টা ৫৯ মিনিট পর্যন্ত বহাল ছিল।
তবে রুপার বাজারে কোনো পরিবর্তন আসেনি। ২২ ক্যারেট রুপা ৫ হাজার ৬৫৭ টাকা, ২১ ক্যারেট ৫ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৬০৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৪৪১ টাকায় অপরিবর্তিত রয়েছে।
মতামত দিন