অপরাধ
ছবি: সংগৃহীত

শিশু রামিসা হত্যা মামলার তদন্ত এক সপ্তাহে মধ্যে শেষের নির্দেশ।

নিজেস্ব প্রতিবেদক:

রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দ্রুত তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছে সরকার। আলোচিত এই ঘটনায় এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে ঢাকা মহানগর পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার আইন মন্ত্রণালয় জানায়, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছেন এবং দ্রুত বিচার নিশ্চিত করতে ডিএমপি কমিশনারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন।

গত মঙ্গলবার পল্লবীতে শিশুটিকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয় বলে অভিযোগ ওঠে। ঘটনার পর দেশজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে দোষীদের দ্রুত বিচার দাবি উঠেছে।

আইন মন্ত্রণালয় জানিয়েছে, তদন্ত কার্যক্রম বিলম্ব না করে নির্ধারিত সময়ের মধ্যেই প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে।

মতামত দিন