অপরাধ
ছবি: সংগৃহীত

আড়াইহাজারে মাটি কাটাকে কেন্দ্র করে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা।

নিজেস্ব প্রতিবেদক:

আড়াইহাজারে আধিপত্য বিস্তার ও ভেকু দিয়ে মাটি কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে ওসমান গনি নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। হামলার ঘটনায় এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

বুধবার দিবাগত রাতে উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাঁচগাঁও চরপাড়া এলাকার বিলের পাশে এই রক্তক্ষয়ী ঘটনা ঘটে। নিহত ওসমান গনি ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি বড় বিনাইরচর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।

স্থানীয়দের ভাষ্য, এলাকায় মাটি কাটার কাজ নিয়ে দীর্ঘদিন ধরেই কয়েকটি পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরে গভীর রাতে ওসমান গণির ওপর অতর্কিত হামলা হয়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করে ফেলে রেখে যায়।

পরে আশপাশের লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে আড়াইহাজার জবেদ আলী মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। তবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার আগেই পথিমধ্যে তার মৃত্যু হয়।

ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে পুলিশ।

মতামত দিন