জাতীয়
ছবি: সংগৃহীত

২৪ দিন পর শাহবাগ থেকে উদ্ধার নিখোঁজ পুলিশ কর্মকর্তা।

নিজেস্ব প্রতিবেদক:

দীর্ঘ ২৪ দিন পর সন্ধান মিলেছে কলাবাগান থানার নিখোঁজ উপপরিদর্শক রাকিবুল হাসান সরকারের (৩২)। আজ বুধবার দুপুরে শাহবাগ এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

জানা গেছে, তিনি সেখানে আত্মগোপনে ছিলেন।

গত ৩০ এপ্রিল ডিউটিতে না গিয়ে সাধারণ পোশাকে পুলিশ ব্যারাক থেকে বের হয়ে যান রাকিবুল। এরপর থেকে তার কোনো খোঁজ ছিল না। উদ্ধারের পর তাকে রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঠিক কী কারণে এবং কোথায় এতদিন ছিলেন, তা এখনো জানা যায়নি। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন কলাবাগান থানার ওসি।

মতামত দিন