সমঝোতা না হলে ফের অভিযানের হুঁশিয়ারি ট্রাম্পের।
ইরানে নতুন করে হামলার সিদ্ধান্ত নেওয়ার মাত্র এক ঘণ্টা দূরে ছিলেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি বলেন, তেহরানের পক্ষ থেকে নতুন প্রস্তাব আসায় সেই পরিকল্পনা সাময়িক স্থগিত রাখা হয়েছে।
ট্রাম্পের দাবি, ইরানের নেতারা এখন চুক্তির জন্য মরিয়া। তবে তিন মাস আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ অভিযান শুরুর পর থেকে পরিস্থিতি ক্রমেই জটিল হয়েছে। যুদ্ধের শুরু থেকেই ইরান হরমুজ প্রণালি বন্ধ রেখেছে, যার মধ্য দিয়ে বিশ্বের প্রায় ২০ শতাংশ জ্বালানি পরিবহন হয়। এতে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বেড়ে সোমবার দুই সপ্তাহের সর্বোচ্চে পৌঁছায়।
দেশে গ্যাসের মূল্যবৃদ্ধি ট্রাম্প প্রশাসনের ওপর অভ্যন্তরীণ চাপও বাড়াচ্ছে। নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে এই চাপ তার জনপ্রিয়তায় প্রভাব ফেলছে বলে জানিয়েছে রয়টার্স।
অবশ্য মঙ্গলবার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং কোনো পক্ষই নতুন সংঘাত চায় না। তার এই মন্তব্যের পর তেলের দাম কিছুটা নামে।
মতামত দিন