আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ফ্রান্সের সঙ্গে বড় প্রতিরক্ষা চুক্তিতে যাচ্ছে সুইডেন।

নিজেস্ব প্রতিবেদক:

নিজেদের সামরিক সক্ষমতা বাড়াতে সুইডেন এবার ফ্রান্স থেকে চারটি অত্যাধুনিক যুদ্ধজাহাজ কেনার পরিকল্পনা চূড়ান্ত করেছে। দেশটির সরকার এটিকে সাম্প্রতিক দশকগুলোর অন্যতম বড় প্রতিরক্ষা বিনিয়োগ হিসেবে দেখছে।

সুইডিশ গণমাধ্যমের তথ্য অনুযায়ী, কেনা হতে যাওয়া এফডিআই শ্রেণির ফ্রিগেটগুলো নৌ ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বড় ধরনের সক্ষমতা যোগ করবে। যুদ্ধবিমান প্রতিহত করা থেকে শুরু করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোকাবিলাতেও এগুলো ব্যবহারের পরিকল্পনা রয়েছে।

উলফ ক্রিস্টারসন বলেন, ১৯৮০-এর দশকে গ্রিপেন যুদ্ধবিমান চালুর পর এটি দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা প্রকল্পগুলোর একটি। তার দাবি, নতুন যুদ্ধজাহাজ যুক্ত হলে সুইডেনের আকাশ প্রতিরক্ষা ক্ষমতা বর্তমানের তুলনায় কয়েক গুণ বাড়বে।

তিনি আরও বলেন, বাল্টিক সাগর অঞ্চলের নিরাপত্তা জোরদারেও এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অন্যদিকে মাইকেল ক্লেসন জানিয়েছেন, নতুন ফ্রিগেটগুলো ভবিষ্যতে ন্যাটো-র বিভিন্ন অভিযানে সুইডেনের অংশগ্রহণ আরও সহজ করবে।

প্রতিরক্ষামন্ত্রী পাল জনসন বলেন, দ্রুত সরবরাহ নিশ্চিত করা সম্ভব হওয়ায় ফরাসি প্রতিষ্ঠানকে বেছে নেওয়া হয়েছে। প্রস্তুত নকশা থাকায় নির্মাণকাজও দ্রুত এগোবে বলে আশা করছে স্টকহোম।

প্রতিবেদন বলছে, ২০৩০ সাল থেকে ধাপে ধাপে যুদ্ধজাহাজ সরবরাহ শুরু হতে পারে। প্রতিটি ফ্রিগেটের মূল্য ধরা হয়েছে প্রায় ১০ বিলিয়ন সুইডিশ ক্রোনা, যা এক বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি।

মতামত দিন