রাজনীতি
ছবি: সংগৃহীত

হজ পালনে সৌদি যাচ্ছেন জামায়াত আমির শফিকুর রহমান।

নিজেস্ব প্রতিবেদক:

পবিত্র হজ পালন করতে চলতি সপ্তাহেই সৌদি আরব যাচ্ছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-র আমির ডা. শফিকুর রহমান

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী বুধবার তিনি ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশে রওনা হবেন।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুপুরে ঢাকা ত্যাগ করে হজের আনুষ্ঠানিকতায় অংশ নেবেন ডা. শফিকুর রহমান। হজ সম্পন্ন করে আগামী ১ জুন দেশে ফেরার কথা রয়েছে তার।

সংবাদ বিজ্ঞপ্তিটি পাঠান জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম

মতামত দিন