সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু।
নিজেস্ব প্রতিবেদক:
সিলেট বিভাগে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠছে। সোমবার রাতে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে — ছয় মাস বয়সি ইশিতা কাহের, নয় মাস বয়সি সুস্মিতা এবং নয় মাস বয়সি লাবিবা।
এ নিয়ে বিভাগে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪০ জনে, যার মধ্যে ৩৬ জন সন্দেহজনক হাম উপসর্গে এবং ৪ জন নিশ্চিত হামে মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯২ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে বিভাগজুড়ে চিকিৎসাধীন রয়েছে ২৮১ জন, যাদের মধ্যে সবচেয়ে বেশি ৭৭ জন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।
চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ল্যাবে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ১৪৯ জন। সুনামগঞ্জে সবচেয়ে বেশি ৭৫ জন আক্রান্ত।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. নূরে আলম শামীম জানিয়েছেন, রোগীর সংখ্যা বাড়ছে এবং সবাইকে সতর্ক থাকতে বলা হচ্ছে।

মতামত দিন