আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ইউক্রেন যুদ্ধের মাঝে রাশিয়ার তিন দিনের পারমাণবিক মহড়া শুরু।

নিজেস্ব প্রতিবেদক:

ইউক্রেনে ড্রোন হামলা বাড়তে থাকার মধ্যেই আজ মঙ্গলবার থেকে তিন দিনের পারমাণবিক সামরিক মহড়া শুরু করেছে রাশিয়া। ১৯ থেকে ২১ মে পর্যন্ত চলা এই মহড়ায় হাজার হাজার সেনা অংশ নিচ্ছেন।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সম্ভাব্য বাইরের আগ্রাসনের মুখে পারমাণবিক বাহিনী কতটা দ্রুত ও সুসংগঠিতভাবে প্রতিক্রিয়া দেখাতে পারে, সেটি যাচাই করাই এই মহড়ার লক্ষ্য। প্রতিরোধ ব্যবস্থার প্রস্তুতি, সমন্বয় ও প্রয়োগ — তিনটি দিকই পরীক্ষা করা হবে।

এদিকে মহড়া চলাকালীন প্রেসিডেন্ট পুতিন চীন সফরে রয়েছেন।

সূত্র: এএফপি

মতামত দিন