সাবেক ডিবি প্রধান হারুনের ভাইয়ের আয়কর নথি জব্দের আদেশ।
সাবেক ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদের ভাই এ বি এম শাহারিয়ারের আয়কর নথি জব্দ করতে আদালতের অনুমতি পেল দুদক। আজ মঙ্গলবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত দুদকের আবেদন মঞ্জুর করেন।
প্রেসিডেন্ট রিসোর্ট অ্যান্ড এগ্রো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহারিয়ারের বিরুদ্ধে অভিযোগ, তিনি প্রায় ১৩ কোটি টাকার আয়বহির্ভূত সম্পদ গড়ে তুলেছেন। দুদকের দাবি, ভাই হারুন পুলিশের ক্ষমতা ব্যবহার করে তাকে এই অপরাধে সহায়তা করেছেন।
মামলাটি করা হয়েছিল গত বছরের ডিসেম্বরে। সেখানে হারুনের বিরুদ্ধে সাড়ে ১৭ কোটি, তার স্ত্রীর বিরুদ্ধে প্রায় ১১ কোটি এবং ভাই শাহারিয়ারের বিরুদ্ধে প্রায় ১৩ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তদন্তের স্বার্থে শাহারিয়ারের সব আয়কর রিটার্ন ও সংশ্লিষ্ট নথি পর্যালোচনা করা জরুরি বলে আদালতে জানায় দুদক।

মতামত দিন