খেলা-ধুলা
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা ব্রাজিলের।

নিজেস্ব প্রতিবেদক:

বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণায় ব্রাজিলে যেমন আনন্দ, তেমনি বেদনাও। রিও ডি জেনিরোতে সোমবার রাতে ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেন কোচ কার্লো আনচেলত্তি।

সবচেয়ে বড় চমক নেইমারের প্রত্যাবর্তন। আক্রমণভাগে তার সঙ্গী ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়া ও গ্যাব্রিয়েল মার্টিনেল্লি। অন্যদিকে আনচেলত্তির অধীনে মাত্র একটি করে ম্যাচ খেলেও চূড়ান্ত দলে জায়গা পেয়ে চমক দিয়েছেন বোর্নমাউথের রায়ান ও ব্রেন্টফোর্ডের ইগর থিয়াগো।

হতাশার দিকটাও কম নয়। চেলসির জোয়াও পেদ্রো এই মৌসুমে ১৫ গোল ও ৫ অ্যাসিস্ট করেও বিমানে উঠতে পারেননি। আগের উইন্ডোতে সুযোগ পাওয়া হুগো সুজা, কাইকি, আন্দ্রে সান্তোস, রিচার্লিসনরাও বাদ পড়েছেন। ইনজুরিতে আগেই ছিটকে গেছেন রদ্রিগো গোয়েস, মিলিতাও ও এস্তেভাও।

আনচেলত্তি নিজেও বলেছেন, ব্রাজিলে প্রতিযোগিতা এতটাই তীব্র যে মাত্র ২৬ জন বাছাই করা ছিল কঠিন সিদ্ধান্ত।

মতামত দিন