বিজ্ঞান ও প্রযুক্তি
ছবি: সংগৃহীত

গ্যাস্ট্রিকের ওষুধ খাচ্ছেন? অতিরিক্ত সেবনে হতে পারে কিডনি ও হাড়ের ক্ষতি।

নিজেস্ব প্রতিবেদক:

বাংলাদেশে গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়ার প্রবণতা অস্বাভাবিক রকম বেশি। বিশেষত প্রোটন পাম্প ইনহিবিটর বা পিপিআই জাতীয় ওষুধ — যেমন ওমিপ্রাজল, পেন্টোপ্রাজল বা ইসোমিপ্রাজল — অনেকেই চিকিৎসকের পরামর্শ ছাড়া মাসের পর মাস খেয়ে যাচ্ছেন।

সামান্য বদহজম বা পেট ফাঁপাতেও এই ওষুধ গেলা এখন অনেকের দৈনন্দিন অভ্যাসে পরিণত হয়েছে।

সমস্যা হলো, দীর্ঘদিন ধরে এই ওষুধ খেলে শরীরে নানা জটিলতা দেখা দিতে পারে। গবেষণায় দেখা গেছে, অপ্রয়োজনীয় ও দীর্ঘমেয়াদি পিপিআই সেবনে ভিটামিন বি-১২ ও ম্যাগনেসিয়ামের ঘাটতি হয়, হাড় দুর্বল হয়ে ফ্র্যাকচারের ঝুঁকি বাড়ে এবং কিডনি ও অন্ত্রে সংক্রমণের সম্ভাবনাও তৈরি হয়।

তবে চিকিৎসকের পরামর্শ মেনে সঠিক মাত্রায় খেলে এই ওষুধ নিরাপদ। নিজে নিজে ওষুধ শুরু বা হঠাৎ বন্ধ — দুটোই বিপজ্জনক। খাদ্যাভ্যাসে পরিবর্তন এনেও অনেক ক্ষেত্রে গ্যাস্ট্রিকের সমস্যা নিয়ন্ত্রণ করা সম্ভব — ঝাল-তেলযুক্ত খাবার কমানো, রাতে দেরিতে না খাওয়া এবং ধূমপান ও অতিরিক্ত চা-কফি এড়িয়ে চলা এক্ষেত্রে কার্যকর।

সূত্র: বিশ্ব গ্যাস্ট্রোএন্টেরিওলজি পাবলিকেশন্স

মতামত দিন