৯ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ, বুধবারের মধ্যে যোগ দেওয়ার নির্দেশ।
দেশের ৯টি সরকারি কলেজে নেতৃত্ব বদল হয়েছে। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি হওয়া প্রজ্ঞাপন আজ মঙ্গলবার ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
নতুন অধ্যক্ষ পেয়েছে সিলেটের এমসি কলেজ, ঢাকার পল্লবী সরকারি কলেজ, বরিশালের টিচার্স ট্রেনিং কলেজ, মাগুরা সরকারি কলেজ, হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজ এবং রংপুর সরকারি সিটি কলেজ। টাঙ্গাইলের সা'দত কলেজে একসঙ্গে নতুন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ দুজনকেই পদায়ন করা হয়েছে। উপাধ্যক্ষ পদে নতুন নিয়োগ হয়েছে টঙ্গী সরকারি কলেজ ও ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে।
নতুন দায়িত্ব পাওয়া সবাইকে আগামীকাল বুধবারের মধ্যে বর্তমান কর্মস্থল ছাড়তে বলা হয়েছে। নির্ধারিত সময়ে না ছাড়লে সেদিন বিকেলেই তারা স্বয়ংক্রিয়ভাবে অবমুক্ত হয়েছেন বলে ধরা হবে।

মতামত দিন