জাতীয়
ছবি: সংগৃহীত

আনসার সমাবেশ ও ভিত্তিপ্রস্তর স্থাপনে বুধবার গাজীপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

নিজেস্ব প্রতিবেদক:

আগামীকাল বুধবার গাজীপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকে ঘিরে জেলাজুড়ে তৈরি হয়েছে উৎসবের আমেজ।

সকালে সফিপুর আনসার একাডেমিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি। বিকেলে গাছা এলাকায় 'জাতীয় দুর্যোগ ও প্রশিক্ষণ ইনস্টিটিউট' ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

জেলা প্রশাসক জানিয়েছেন, দুর্যোগ ব্যবস্থাপনায় বিশেষায়িত এ ধরনের ইনস্টিটিউট দেশে এটাই প্রথম। তিনি আরও বলেন, গাজীপুরের সঙ্গে তারেক রহমানের শৈশব ও পারিবারিক স্মৃতি জড়িয়ে আছে, তাই এই সফর শুধু উন্নয়নের নয়, আবেগেরও।

মতামত দিন