আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ভবিষ্যতে কোনো দুঃসাহস দেখালে ভারত ইতিহাসে পরিণত হবে: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী।

নিজেস্ব প্রতিবেদক:

ভবিষ্যতে কোনো দুঃসাহস দেখালে ভারত ইতিহাসে পরিণত হবে এবং তার ভূগোলও বদলে যাবে — এমন কড়া সতর্কবার্তা দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। সোমবার জিও নিউজের ক্যাপিটাল টক অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।

ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সাম্প্রতিক উস্কানিমূলক বক্তব্যের প্রতিক্রিয়ায় খাজা আসিফ বলেন, এ ধরনের কথা বলে সেনাপ্রধান আসলে তার হারানো মর্যাদা ফিরে পেতে চাইছেন। তিনি বলেন, পাহেলগাম হামলার পর থেকে শুরু হওয়া সামরিক সংঘাতে পাকিস্তান ভারতকে যোগ্য জবাব দিয়েছে এবং যেকোনো পরিস্থিতির জন্য দেশটি সম্পূর্ণ প্রস্তুত।

আঞ্চলিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি দাবি করেন, পাকিস্তান এখন অনেক উন্নত কূটনৈতিক অবস্থানে রয়েছে। ভারত ও ইসরায়েলের সম্ভাব্য সমন্বয় নিয়েও মন্তব্য করেন তিনি — বলেন, দুই দেশের লক্ষ্যে মিল থাকতে পারে, কারণ ইসরায়েল এই অঞ্চলে ভারত ছাড়া অন্য কোনো শক্তিকে প্রভাবশালী হতে দেখতে চায় না।

মতামত দিন