এক মাসের ব্যবধানে আবারও বাড়ল ফার্নেস তেলের দাম।
বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত ফার্নেস তেলের দাম আবারও বাড়াল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সোমবার রাত ১২টা থেকে কার্যকর হওয়া নতুন দাম অনুযায়ী প্রতি লিটারে বেড়েছে ১৮ টাকা ৮৫ পয়সা।
গত ১৮ মে বিইআরসির বিশেষ সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়। আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি ও গত মার্চে গঠিত বিশেষ কমিটির সুপারিশের ভিত্তিতে দাম সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে কমিশন।
উল্লেখযোগ্য বিষয় হলো, মাত্র এক মাস আগে গত ১২ এপ্রিলও একলাফে ২৪ টাকা বাড়িয়ে ফার্নেস তেলের দাম ৯৪ টাকা ৬৯ পয়সায় নির্ধারণ করা হয়েছিল। স্বল্প সময়ের মধ্যে পর পর দুই দফা দাম বাড়ায় বিদ্যুৎ উৎপাদন খরচ বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
মতামত দিন