ইসলামের আলো
ছবি: সংগৃহীত

এবার আরাফাতের খুতবা দেবেন মসজিদে নববীর প্রবীণ ইমাম শায়খ আল-হুযাইফি।

নিজেস্ব প্রতিবেদক:

চলতি বছর হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত আরাফাতের ময়দানে খুতবা দেওয়ার দায়িত্ব পেয়েছেন মসজিদে নববীর প্রবীণ ইমাম ও খতিব শায়খ আলী বিন আবদুর রহমান আল-হুযাইফি। সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের রাজকীয় ফরমানে তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।

আগামী ৯ জিলহজ মসজিদে নামিরা থেকে তিনি এই খুতবা পাঠ করবেন, যা বিশ্বের নানা প্রান্ত থেকে আসা লাখো হাজির কাছে আধ্যাত্মিক পথনির্দেশনা হিসেবে বিশেষ মর্যাদা বহন করে।

১৯৪৭ সালে মক্কায় জন্ম নেওয়া শায়খ আল-হুযাইফি ইমাম মুহাম্মদ ইবনে সৌদ ইসলামিক বিশ্ববিদ্যালয় থেকে শরিয়াহয় স্নাতক এবং মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয় থেকে ইসলামি আইনে স্নাতকোত্তর ও পিএইচডি অর্জন করেন। ১৯৭৯ সাল থেকে মসজিদে নববীতে ইমামতি করে আসছেন তিনি। তার কোরআন তেলাওয়াত বিশ্বজুড়ে মুসলমানদের কাছে বিশেষভাবে সমাদৃত।

মতামত দিন