অপরাধ
ছবি: সংগৃহীত

শতমুখি খালে জেলের মৃত্যু, বনবিভাগের বিরুদ্ধে গুলির অভিযোগ।

নিজেস্ব প্রতিবেদক:

সাতক্ষীরার শ্যামনগরের এক জেলের মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে উপকূলীয় এলাকা। আমিনুর রহমান নামের ওই জেলে সুন্দরবনে কাঁকড়া আহরণে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন বলে অভিযোগ উঠেছে বন বিভাগের টহল দলের বিরুদ্ধে।

সোমবার সকালে সুন্দরবন-এর খুলনা রেঞ্জের শতমুখি খাল এলাকায় ঘটনাটি ঘটে। নিহতের সঙ্গে থাকা জেলেরা দাবি করেন, তারা নদীতে নামার প্রস্তুতি নেওয়ার সময় বন বিভাগের একটি স্মার্ট পেট্রোল টিম তাদের থামার নির্দেশ দেয়। পরে তারা এগিয়ে না গেলে হঠাৎ গুলি ছোড়া হয়।

সহযোগীদের ভাষ্য অনুযায়ী, গুলিবিদ্ধ হওয়ার পর ঘটনাস্থলেই মারা যান আমিনুর। এরপর তার মরদেহ নিয়ে এলাকায় ফেরার পর স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে।

নিহত আমিনুর রহমান গাবুরা ইউনিয়নের সোরা এলাকার বাসিন্দা। পরিবার ও স্বজনরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন।

অন্যদিকে বন বিভাগের সংশ্লিষ্ট সূত্র বলছে, বর্তমানে সুন্দরবনে বনদস্যু দমনে যৌথ অভিযান চলছে। বন বিভাগ, কোস্টগার্ড ও অন্যান্য বাহিনী সেখানে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছে। এ ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে বলেও জানানো হয়েছে।

মাসুদুল আলম জানিয়েছেন, বিষয়টি প্রশাসনের উচ্চপর্যায়ে জানানো হয়েছে। বন বিভাগের কর্মকর্তারা তদন্তের আশ্বাস দিয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।

তবে ঘটনার বিষয়ে বন বিভাগের আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি।

মতামত দিন