আবহাওয়া
ছবি: সংগৃহীত

ময়মনসিংহ-সিলেটে ভারি বর্ষণের আশঙ্কা।

নিজেস্ব প্রতিবেদক:

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে। পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত লঘুচাপই এই বৃষ্টির কারণ।

এ ছাড়া রংপুর, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় এবং রাজশাহী, খুলনা ও বরিশালের দু-এক জায়গায় দমকা হাওয়া ও বজ্রসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা মোটামুটি একই থাকবে, তবে রাতে কিছুটা বাড়তে পারে।

অন্যদিকে মাদারীপুর, রাজশাহী, পাবনা, লক্ষ্মীপুর, খুলনা, সাতক্ষীরা ও যশোরে মৃদু তাপপ্রবাহ চলমান রয়েছে এবং তা আরও কিছুদিন থাকতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনার কয়রায় ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সবচেয়ে বেশি বৃষ্টি রেকর্ড হয়েছে রংপুরে, ৮০ মিলিমিটার।

মতামত দিন