আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

আঞ্চলিক সংঘাতে নিজেদের মাটি ব্যবহার করতে দেবে না ইরাক।

নিজেস্ব প্রতিবেদক:

কোনো আঞ্চলিক হামলার জন্য ইরাকের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়েছে বাগদাদ। রোববার সশস্ত্র বাহিনীর মুখপাত্র সাবাহ আল-নুমান ইরাকি নিউজ এজেন্সিকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, আঞ্চলিক ও আন্তর্জাতিক সংঘাত থেকে দূরে থাকাই দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা রক্ষার মূলনীতি।

তিনি আরও বলেন, অস্ত্র কেবল রাষ্ট্রের নিয়ন্ত্রণে রাখা সরকারের নিরাপত্তা কৌশলের কেন্দ্রবিন্দু। আইনি কাঠামোর বাইরে কোনো সশস্ত্র তৎপরতা চলতে দেওয়া হবে না বলেও তিনি জানান। পাশাপাশি বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধেও কঠোর অবস্থান নিয়েছে ইরাক।

এর আগে গত বৃহস্পতিবার সংসদে আস্থা ভোটে জয়ী হওয়ার পর প্রধানমন্ত্রী আলী আল-জাইদি দেশের সব অস্ত্র রাষ্ট্রের অধীনে আনার অঙ্গীকার করেন, যা বৃহত্তর সংস্কার কর্মসূচিরই অংশ।

সূত্র: আনাদলু

মতামত দিন