পরকীয়ার জেরে সৌদি প্রবাসীকে হত্যা, মরদেহ ৮ টুকরো করে ফেলে দেওয়ার অভিযোগ।
মুগদার মান্ডায় উদ্ধার হওয়া খণ্ডিত মরদেহের পরিচয় মিলেছে। সৌদি প্রবাসী মুকাররম নামের ওই ব্যক্তিকে তারই প্রেমিকা ও তার বান্ধবী পরিকল্পনা করে খুন করেছে বলে পুলিশ জানিয়েছে।
তদন্তে উঠে এসেছে, আগে থেকেই মুকাররমের পাঁচ লাখের বেশি টাকা হাতিয়ে নেয় অভিযুক্তরা। এরপর ঘুমের ওষুধ মিশিয়ে তাকে অচেতন করে হত্যা করা হয়। মরদেহ আট টুকরো করে পলিথিনে ভরে শাহনাজ ভিলার বেজমেন্টে লুকিয়ে রাখা হয়।
গত রোববার দুপুরে পচাগলা অবস্থায় সাত টুকরো মরদেহ উদ্ধার করে পুলিশ। মাথার সন্ধান এখনো মেলেনি। ধারণা করা হচ্ছে অন্যত্র হত্যার পর মরদেহ এনে ওই স্থানে রাখা হয়েছিল।
সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে, আঙুলের ছাপও সংগ্রহ করেছে পিবিআই। সন্দেহভাজনদের ধরতে অভিযান চলছে।

মতামত দিন