জাতীয়
ছবি: সংগৃহীত

কমিটি বাতিলের দাবিতে রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা।

নিজেস্ব প্রতিবেদক:

আজ সোমবার সকাল থেকে হঠাৎ রাজশাহীর সঙ্গে সারাদেশের দূরপাল্লা ও আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ হয়ে গেছে। পরিবহন শ্রমিকদের এই কর্মবিরতিতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।

জানা গেছে, বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয়ভাবে রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনীত করে। শ্রমিকদের কোনো মতামত না নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অভিযোগ তোলেন বিক্ষুব্ধ শ্রমিকরা। তারা বর্তমান কমিটি বাতিল করে আপাতত একটি আহ্বায়ক বা এডহক কমিটি গঠন এবং পরবর্তীতে নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্ধারণের দাবি জানিয়েছেন।

শ্রমিকরা জানিয়েছেন, প্রশাসন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আহ্বায়ক কমিটি গঠনের আশ্বাস দিলে তারা বাস চলাচল স্বাভাবিক করবেন।

এদিকে বাস বন্ধ থাকায় রাজশাহীর কাউন্টারগুলোতে যাত্রীদের দীর্ঘ অপেক্ষা ও ভোগান্তির চিত্র দেখা গেছে। অনেকে ঢাকাসহ বিভিন্ন গন্তব্যে যেতে না পেরে বিপাকে পড়েছেন। পরিস্থিতি সামাল দিতে বাসস্ট্যান্ড এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর নজরদারি চলছে এবং প্রশাসনের পক্ষ থেকে শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

মতামত দিন