জাতীয়
ছবি: সংগৃহীত

ঈদে এক সপ্তাহ বন্ধ থাকবে অধস্তন আদালত।

নিজেস্ব প্রতিবেদক:

আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে দেশের অধস্তন আদালতগুলোতে বিশেষ ছুটির সূচি নির্ধারণ করা হয়েছে। আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সব নিম্ন আদালতের কার্যক্রম স্থগিত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট

তবে ছুটির আগে বিচারিক কার্যক্রম সচল রাখতে ব্যতিক্রমী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সে অনুযায়ী, সাপ্তাহিক বন্ধের দিন হওয়া সত্ত্বেও ২৩ মে শনিবার ও ২৪ মে রোববার দেশের সব অধস্তন আদালত খোলা থাকবে।

রোববার জারি করা এক বিজ্ঞপ্তিতে হাইকোর্ট বিভাগের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার (বিচার) মুহাম্মদ নুরুল আমিন বিপ্লব এ তথ্য জানান।

এর আগে ঈদ উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্য টানা সাত দিনের সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। এ বিষয়ে গত ১৪ মে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়

সরকারি ছুটির মধ্যেও কিছু জরুরি সেবা চালু থাকবে। বিদ্যুৎ, গ্যাস, পানি, ফায়ার সার্ভিস, চিকিৎসাসেবা, বন্দর কার্যক্রম, ডাক ও ইন্টারনেট সেবাসহ জরুরি খাতগুলো এই ছুটির আওতার বাইরে রাখা হয়েছে।

একই সঙ্গে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম কীভাবে পরিচালিত হবে, সে বিষয়ে পৃথক নির্দেশনা দেবে বাংলাদেশ ব্যাংক। আর শ্রম আইন অনুযায়ী শিল্প-কারখানার ছুটি নির্ধারণ করবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৮ মে দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে।

মতামত দিন