আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিলে ভয়াবহ প্রতিক্রিয়ার মুখে পড়তে হবে যুক্তরাষ্ট্র।

নিজেস্ব প্রতিবেদক:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর সাম্প্রতিক হুমকির পাল্টা জবাবে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির সশস্ত্র বাহিনীর সিনিয়র মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুলফজল শাকারচি সতর্ক করে বলেছেন, ইরানের বিরুদ্ধে নতুন কোনো সামরিক পদক্ষেপ নিলে যুক্তরাষ্ট্রকে ভয়াবহ পরিণতির মুখে পড়তে হবে।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, অতীতে ইরানের বিরুদ্ধে চাপিয়ে দেওয়া যুদ্ধে যুক্তরাষ্ট্র যে অপমান ও ব্যর্থতার মুখোমুখি হয়েছে, তা এখনও কাটিয়ে উঠতে পারেনি। এরপরও যদি ওয়াশিংটন আবারও ‘বোকামিপূর্ণ’ কোনো পদক্ষেপ নেয়, তাহলে আগের চেয়ে আরও কঠোর ও বিধ্বংসী জবাব পাবে।

শাকারচির দাবি, ইরানের বিরুদ্ধে কোনো ধরনের নতুন আগ্রাসন চালানো হলে মার্কিন সামরিক বাহিনী ও তাদের আঞ্চলিক স্বার্থ নজিরবিহীন হামলার মুখে পড়বে। তার ভাষায়, পরিস্থিতি এমন রূপ নেবে যা যুক্তরাষ্ট্র আগে কখনও দেখেনি।

তিনি আরও বলেন, ট্রাম্প প্রশাসনের ঝুঁকিপূর্ণ ও উসকানিমূলক নীতির কারণেই যুক্তরাষ্ট্র নিজেই এক গভীর সংকটের দিকে এগোচ্ছে। এই নীতির ফলেই ওয়াশিংটন শেষ পর্যন্ত নিজের তৈরি বিপদের ফাঁদে আটকে যাবে বলেও মন্তব্য করেন তিনি।

মতামত দিন