জাতীয়
ছবি: সংগৃহীত

শাহজালাল বিমানবন্দরে চালু হলো ফ্রি ওয়াই-ফাই, একসঙ্গে সুবিধা পাবেন ৩৭ হাজার যাত্রী।

নিজেস্ব প্রতিবেদক:

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এখন থেকে বিনামূল্যে উচ্চগতির ইন্টারনেট পাবেন যাত্রীরা। রোববার দুপুরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানান, একসঙ্গে ৩৭ হাজারের বেশি যাত্রী এই ফ্রি ওয়াই-ফাই ব্যবহার করতে পারবেন। বিমানবন্দরের প্রায় ৯৪ হাজার বর্গমিটার এলাকাজুড়ে নেটওয়ার্কটি বিস্তৃত। টার্মিনাল ১, টার্মিনাল ২, ডোমেস্টিক, ভিআইপি ও ভিভিআইপি টার্মিনাল এবং কার পার্কিং এলাকাও এর আওতায় রয়েছে।

মন্ত্রী আফরোজা খানম বলেন, নির্বাচনী ইশতেহারে দেওয়া 'সবার জন্য দ্রুত ও নির্ভরযোগ্য ইন্টারনেট' প্রতিশ্রুতির অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

মতামত দিন