রাজনীতি
ছবি: সংগৃহীত

আদালতে অনুপস্থিত থাকায় এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ।

নিজেস্ব প্রতিবেদক:

বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে 'নাস্তিক' ও 'ইসলামবিদ্বেষী' বলার অভিযোগে দায়ের হওয়া মানহানির মামলায় বারবার আদালতে অনুপস্থিত থাকায় কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে পত্রিকায় গ্রেপ্তারি পরোয়ানার বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত। রোববার সিরাজগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমন কর্মকার এই আদেশ দেন।

গত ২ এপ্রিল সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্নেল এই মামলা করেন। একই দিন আদালত আমির হামজাকে ২১ এপ্রিল হাজির হওয়ার সমন পাঠান। কিন্তু তিনি সেদিনও আসেননি, ফলে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। রোববারও আদালতে না আসায় এবার পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ এলো।

মতামত দিন