ইউক্রেনের ড্রোন হামলায় মস্কো অঞ্চলে নিহত তিনজন,৫৫৬ ড্রোন ভূপাতিতর দাবি রাশিয়ার।
নিজেস্ব প্রতিবেদক:
রাতভর ইউক্রেনীয় ড্রোন হামলায় মস্কো অঞ্চলে তিনজন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন আরও ১২ জন। রোববার মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানান, তেল শোধনাগারে কোনো কারিগরি ক্ষতি না হলেও তিনটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ১২০টির বেশি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
মস্কোর উত্তরে খিমকি শহরে একটি বাড়িতে হামলায় এক নারী নিহত হন। মিতিশচি জেলার পোগোরেলকি গ্রামে আরও দুজনের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া একজনকে উদ্ধারে তখনো কাজ করছিলেন উদ্ধারকর্মীরা।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মোট ৫৫৬টি ড্রোন ধ্বংস করা হয়েছে।
মতামত দিন