রাজনীতি
ছবি: সংগৃহীত

মব হলেও স্বরাষ্ট্রমন্ত্রী কোনো ব্যবস্থা নিচ্ছেন না: নাহিদ ইসলাম।

নিজেস্ব প্রতিবেদক:

মিরপুরের মাজারসহ দেশের বিভিন্ন জায়গায় হামলার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার অভিযোগ তুলে নাহিদ ইসলাম বলেন মব হলেও স্বরাষ্ট্রমন্ত্রী কোনো ব্যবস্থা নিচ্ছেন না। সরকারে যারা দায়িত্ব পালনে ব্যর্থ, তাদের সরে দাঁড়ানো উচিত।

’। শনিবার বিকেলে রাজধানীতে জাতীয় যুব শক্তির বর্ষপূর্তি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, মাজারে হামলা হচ্ছে অথচ হামলাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার বা বিচারের মুখোমুখি করা হচ্ছে না। স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে পুলিশ কী করছে সেই প্রশ্ন তুলে তিনি বলেন, সংকটের দায় অন্যের ঘাড়ে চাপিয়ে পার পাওয়ার দিন শেষ।

সরকারের সামগ্রিক কার্যক্রম নিয়েও সমালোচনা করেন তিনি। তার বক্তব্য, পিআর কৌশলে দেশ চলছে, কিন্তু জনপ্রত্যাশা পূরণ হচ্ছে না। নির্বাচনের আগে কর্মসংস্থানসহ যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেগুলো পূরণেও সরকার ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

ভারত প্রসঙ্গেও সরব হন নাহিদ। তিনি বলেন, বাংলাদেশের নদীতে বাঁধ দিয়ে ন্যায্য পানির হিস্যা থেকে দেশকে বঞ্চিত করছে ভারত। সীমান্ত সুরক্ষার দাবিতে প্রয়োজনে লংমার্চ করা হবে বলেও জানান তিনি।

মতামত দিন