জাতীয়
ছবি: সংগৃহীত

ইউনূসসহ উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট দায়ের।

নিজেস্ব প্রতিবেদক:

হামের টিকাদান কর্মসূচি বাতিলের সিদ্ধান্তকে 'ফৌজদারি অবহেলা' আখ্যা দিয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম এই রিট করেন।

রিটে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সব সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা এবং এই সিদ্ধান্তে তাদের ভূমিকা তদন্তের নির্দেশ চাওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব, স্বাস্থ্য, স্বরাষ্ট্র ও জনপ্রশাসন সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

মতামত দিন