রাজনীতি
ছবি: সংগৃহীত

সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা মিজানুর রহমান সিনহা মারা গেছেন।

নিজেস্ব প্রতিবেদক:

সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এবং কেন্দ্রীয় বিএনপির সাবেক কোষাধ্যক্ষ মিজানুর রহমান সিনহা চলে গেলেন। শুক্রবার দিবাগত রাত ২টা ৪৭ মিনিটে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৮২ বছর বয়সী এই রাজনীতিক।

তার মেয়ে তাসনিম সিনহা ফেসবুকে মৃত্যুর খবর জানিয়ে বাবার জন্য দোয়া চেয়েছেন।

মুন্সীগঞ্জ-২ আসন থেকে ১৯৯৬ ও ২০০১ সালে পরপর দুটি জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও দলের পক্ষ থেকে তাকে প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছিল, তবে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় চূড়ান্ত পর্যায়ে মনোনয়নে পরিবর্তন আসে।

রাজনীতির বাইরেও সামাজিক উন্নয়ন ও দানশীলতায় এলাকায় পরিচিত ছিলেন তিনি। তার মৃত্যুতে নির্বাচনী এলাকা ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমেছে।

মতামত দিন