হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্র ও বাহরাইনের প্রস্তাবে চীনের কড়া আপত্তি।
যুক্তরাষ্ট্র ও বাহরাইন মিলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে হরমুজ প্রণালি নিয়ে একটি খসড়া প্রস্তাব তুলেছে। কিন্তু শুরুতেই কড়া আপত্তি জানিয়ে দিল চীন।
জাতিসংঘে চীনের রাষ্ট্রদূত ফু চং সরাসরি বললেন, প্রস্তাবটি যা বলছে তা-ও ঠিক নেই, আর এই সময়ে এটি তোলাও ঠিক হয়নি। তার মতে, এখন সব পক্ষকে মুখোমুখি বসানোটাই একমাত্র কাজের পথ।
খসড়ায় ইরানকে প্রণালিতে হামলা ও মাইন পাতা বন্ধ করতে বলা হয়েছে। কিন্তু এটি ভোটে উঠলে চীন ও রাশিয়ার ভেটোতে আটকে যাওয়ার সম্ভাবনাই বেশি। গত মাসেও প্রায় একই ধাঁচের একটি প্রস্তাব ঠিক এভাবেই আটকে দিয়েছিল দুই দেশ। তখনো তাদের অভিযোগ ছিল, প্রস্তাবটি নিরপেক্ষ নয়, বরং ইরানকে কোণঠাসা করার চেষ্টা মাত্র।

মতামত দিন