সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কসংকেত।
নিজেস্ব প্রতিবেদক:
আজ শনিবার সন্ধ্যার আগেই উত্তর ও মধ্যাঞ্চলের বেশ কয়েকটি জেলায় ঝোড়ো আবহাওয়া তৈরি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট — এই সাত অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে, সঙ্গে থাকতে পারে বজ্রবৃষ্টি।
ঝড় সতর্কীকরণ কেন্দ্র এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলেছে।
মতামত দিন