নতুন সিটি করপোরেশন হিসেবে বগুড়ার গেজেট জারি।
দেশের মানচিত্রে নতুন সিটি করপোরেশন যুক্ত হলো। বগুড়া পৌরসভা ও পার্শ্ববর্তী এলাকা মিলিয়ে গঠন করা হয়েছে বগুড়া সিটি করপোরেশন, যা দেশের ১৩তম।
এর আগে গত ৭ মে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি এই প্রস্তাব অনুমোদন দেয়। নতুন সিটি করপোরেশনে মোট ২১টি ওয়ার্ড রাখা হয়েছে।
সীমানার দিক থেকে উত্তরে নিশিন্দারা, রাজাপুর ও শাখারিয়া ইউনিয়ন; দক্ষিণে আশেকপুর, মাদলা ও মাঝিড়া ইউনিয়ন; পূর্বে সাবগ্রাম, রাজাপুর ও মাদলা ইউনিয়ন এবং পশ্চিমে ফাঁপোড় ও এরুলিয়া ইউনিয়ন অন্তর্ভুক্ত করা হয়েছে।
জেলা প্রশাসকের অনুকূল প্রতিবেদন এবং গণবিজ্ঞপ্তির মাধ্যমে মতামত সংগ্রহের পর সরকার এই সিদ্ধান্ত চূড়ান্ত করে।

মতামত দিন