আবহাওয়া
ছবি: সংগৃহীত

সারা দেশে বজ্রবৃষ্টির আভাস, তিন বিভাগে অতিভারি বর্ষণের শঙ্কা।

নিজেস্ব প্রতিবেদক:

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ এবং পশ্চিমবঙ্গ সংলগ্ন এলাকায় আরেকটি লঘুচাপের প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় দেশজুড়ে বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী একদিনের পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাস অনুযায়ী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে সবচেয়ে বেশি বৃষ্টি হবে। এই তিন বিভাগের কোথাও কোথাও মাঝারি ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। রাজশাহী ও ঢাকায় কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রামে দু-এক স্থানে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি গরম পড়েছে খুলনায়, সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর সবচেয়ে বেশি বৃষ্টি রেকর্ড হয়েছে ফেনীতে, ৭০ মিলিমিটার।

মতামত দিন