অর্থনীতি
ছবি: সংগৃহীত

ডেবিট-ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের সতর্ক করল বাংলাদেশ ব্যাংক।

নিজেস্ব প্রতিবেদক:

প্লাস্টিক কার্ডকে মেটাল কার্ডে বদলে দেওয়ার প্রলোভন দেখিয়ে গ্রাহকদের তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে কিছু অননুমোদিত প্রতিষ্ঠান। বৃহস্পতিবার রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে এ বিষয়ে সতর্কবার্তা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এই রূপান্তর প্রক্রিয়ায় কার্ড নম্বর, মেয়াদ ও সিভিভির মতো স্পর্শকাতর তথ্য ওই প্রতিষ্ঠানগুলোর হাতে চলে যাচ্ছে। এর ফলে জালিয়াতি, অননুমোদিত লেনদেন এবং আর্থিক ক্ষতির আশঙ্কা তৈরি হচ্ছে। এই প্রতিষ্ঠানগুলোর কোনোটিই কোনো ব্যাংক বা নিয়ন্ত্রক সংস্থার অনুমোদিত নয়।

বাংলাদেশ ব্যাংক গ্রাহকদের অনুরোধ করেছে, এ ধরনের অফারে সাড়া না দিতে এবং কার্ড-সংক্রান্ত যেকোনো সেবার জন্য সরাসরি নিজের ব্যাংকের সঙ্গে যোগাযোগ করতে। ওটিপি বা কার্ডের কোনো তথ্য কাউকে না জানানোর পাশাপাশি সন্দেহজনক কিছু চোখে পড়লে সঙ্গে সঙ্গে ব্যাংককে জানানোর পরামর্শও দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

মতামত দিন