আড়াই মাস পর হরমুজ প্রণালি খুলল, আপাতত সুবিধা পাচ্ছে শুধু চীন।
দীর্ঘ অবরোধের পর হরমুজ প্রণালিতে আবার জাহাজ চলাচল শুরু হয়েছে। তবে এই মুহূর্তে শুধু চীনা জাহাজগুলোই এই পথ ব্যবহার করতে পারছে।
২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই গুরুত্বপূর্ণ নৌপথ সম্পূর্ণ বন্ধ ছিল। বেইজিংয়ের অনুরোধেই তেহরান এই সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। কারণ চীনের মোট তেল আমদানির একটি বড় অংশ এই পথেই আসে।
সময়টাও বেশ তাৎপর্যপূর্ণ — ঠিক যখন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প চীনে তিন দিনের রাষ্ট্রীয় সফরে রয়েছেন এবং শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে হরমুজ উন্মুক্ত করার বিষয়টি আলোচনায় উঠেছে, তখনই এই সিদ্ধান্ত এলো। বিশেষজ্ঞরা মনে করছেন, দুই পরাশক্তির কূটনৈতিক চাপের ফলেই ইরান এই ছাড় দিয়েছে।

মতামত দিন