আবহাওয়া
ছবি: সংগৃহীত

রাতের মধ্যে ৮ অঞ্চলে ঝড়ের শঙ্কা, সারা দেশে কয়েকদিন ঝড়বৃষ্টির পূর্বাভাস।

নিজেস্ব প্রতিবেদক:

আজ রাত ১টার মধ্যে দেশের ৮টি অঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেটে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে এই ঝড়ো হাওয়া আসতে পারে, সঙ্গে বজ্রবৃষ্টির আশঙ্কাও রয়েছে।

এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে বঙ্গোপসাগরের দক্ষিণ-পশ্চিম ও পশ্চিম-মধ্য অংশে লঘুচাপ ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে আগামী কয়েকদিন সারা দেশে ঝড়বৃষ্টির প্রবণতা থাকবে এবং কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণও হতে পারে।

মতামত দিন