মে মাসে ২১ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক।
নিজেস্ব প্রতিবেদক:
নিলামের মাধ্যমে আরও ৪ কোটি মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, পাঁচটি বাণিজ্যিক ব্যাংক থেকে এই ডলার কেনা হয়েছে, কাটঅফ মূল্য ছিল ১২২ টাকা ৭৫ পয়সা।
চলতি মে মাসে এ পর্যন্ত মোট ২১ কোটি ডলার কেনা হয়েছে। আর ২০২৫-২৬ অর্থবছরে কয়েক দফা নিলামে মোট ডলার কেনার পরিমাণ দাঁড়িয়েছে ৫৮৮ কোটি ৩৫ লাখ, অর্থাৎ ৫ দশমিক ৮৮ বিলিয়ন ডলার।
মতামত দিন