আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ওমান উপকূলে ভারতীয় জাহাজে হামলা।

নিজেস্ব প্রতিবেদক:

পশ্চিম এশিয়ায় উত্তেজনার আঁচ এবার ছড়িয়ে পড়ল সমুদ্রেও। ওমান উপকূলের কাছে একটি ভারতীয় পণ্যবাহী জাহাজে হামলা হয়েছে বলে নিশ্চিত করেছে নয়াদিল্লি।

তবে কোন পক্ষ এই হামলা করেছে, সেটা এখনো অস্পষ্ট।

ঘটনার পর দ্রুত তৎপর হয় ওমান কর্তৃপক্ষ। উদ্ধার অভিযান চালিয়ে জাহাজে থাকা সব নাবিককে সুরক্ষিত স্থানে নিয়ে যাওয়া হয়। এজন্য মাসকাটকে কৃতজ্ঞতা জানিয়েছে ভারত।

নয়াদিল্লি স্পষ্ট জানিয়ে দিয়েছে, বাণিজ্যিক জাহাজকে নিশানা বানানো এবং নিরীহ নাবিকদের বিপদে ফেলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সমুদ্রে মুক্ত বাণিজ্যের পথে যেকোনো বাধা সৃষ্টি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে দেশটি।

হরমুজ প্রণালিতে টানা অচলাবস্থার মধ্যেও গত একদিনে ভারতগামী বেশ কয়েকটি এলপিজি ট্যাংকার ওই পথ পেরিয়েছে, যা কিছুটা স্বস্তির সংকেত দিচ্ছে।

মতামত দিন