দেশে ভোটার বেড়ে দাঁড়ালো ১২ কোটি ৮৩ লাখ, চূড়ান্ত তালিকা প্রকাশ।
নিজেস্ব প্রতিবেদক:
নির্বাচন কমিশন বৃহস্পতিবার ২০২৬ সালের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে। হালনাগাদ তালিকায় নতুন করে যুক্ত হয়েছেন ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন।
এতে দেশের মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জনে, যা আগের তালিকায় ছিল ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। ভোটার বৃদ্ধির হার শূন্য দশমিক পাঁচ শতাংশ।
তালিকা অনুযায়ী, পুরুষ ভোটার ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন এবং নারী ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন। ২০২৫ সালের ২৪ নভেম্বরের পর আবেদনকারী এবং ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে জন্মগ্রহণকারী নাগরিকদের যাচাই-বাছাই শেষে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
মতামত দিন