গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যু হয়েছে আরও ৭ জনের।
নিজেস্ব প্রতিবেদক:
গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এই তথ্য জানিয়েছে।
গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিতভাবে হামে মারা গেছেন ৭০ জন। সন্দেহজনক হামজনিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৬৯ জনে। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৩০৫ জন এবং সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা ৫৪ হাজার ৪১৯ জন — সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা ৬১ হাজার ছাড়িয়ে গেছে।
মতামত দিন