জাতীয়
ছবি: সংগৃহীত

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত, তীব্র নিন্দা ঢাকার।

নিজেস্ব প্রতিবেদক:

সাতক্ষীরার দুই যুবক আর ফিরবেন না। লেবাননের নাবাতিয়েহ এলাকায় সোমবার দুপুরে ইসরায়েলি ড্রোনের আঘাতে জীবন হারিয়েছেন শফিকুল ইসলাম ও নাহিদুল ইসলাম।

একজন সদর উপজেলার ভালুকা চাঁদপুরের, অন্যজন আশাশুনির কাদাকাটি গ্রামের।

ঘটনাটি ঘটে জেবদিনের একটি আবাসিক পাড়ায়। বৈরুতে বাংলাদেশ দূতাবাস বিষয়টি নিশ্চিত করে মরদেহ দেশে ফেরাতে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে তৎপরতা শুরু করেছে। পরিবারগুলোর সঙ্গেও যোগাযোগ চলছে।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে এই হামলার নিন্দা জানায় এবং বেসামরিক মানুষের ওপর এ ধরনের আক্রমণে গভীর উদ্বেগ প্রকাশ করে। আন্তর্জাতিক মানবিক আইন মানার তাগিদ দেওয়া হয় সংশ্লিষ্ট সব পক্ষকে।

এপ্রিলের শুরুতেও বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় বাংলাদেশি নারী শ্রমিক দিপালী বেগম নিহত হয়েছিলেন। অল্প সময়ের ব্যবধানে এটি দ্বিতীয় ঘটনা।

মতামত দিন