ক্ষমতায় এসেই ৭১৭ মদের দোকান বন্ধের নির্দেশ তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রীর।
বিধানসভা নির্বাচনে জেতার পর প্রথম বড় সিদ্ধান্তেই চমক দিলেন তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী থালাপতি জোসেফ বিজয়। রাজ্যের মসজিদ, মন্দির, শিক্ষাপ্রতিষ্ঠান ও বাসস্ট্যান্ড থেকে ৫০০ মিটারের মধ্যে থাকা ৭১৭টি সরকারি মদের দোকান আগামী দুই সপ্তাহের মধ্যে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
মঙ্গলবার সরকারি বিবৃতিতে জানানো হয়, রাজ্যে টিএএসএমএসি পরিচালিত মোট ৪ হাজার ৭৬৫টি মদের দোকানের মধ্যে ২৭৬টি উপাসনালয়ের কাছে, ১৮৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে এবং ২৫৫টি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় রয়েছে। জনকল্যাণের কথা মাথায় রেখেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানায় সরকার।
উল্লেখযোগ্য বিষয় হলো, ২০২৫ সালে টিএএসএমএসির আয় ছিল ৪৮ হাজার কোটি রুপিরও বেশি। এত বড় রাজস্বের উৎসে হাত দেওয়ার এই সিদ্ধান্ত দীর্ঘদিন ধরে বিভিন্ন দলের তোলা দাবির প্রতিফলন হলেও সরকার আর্থিক চাপে পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। সুপারস্টার অভিনেতা থেকে রাজনীতিতে আসা বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজাগমের (টিভিকে) এটিই এখন পর্যন্ত সবচেয়ে আলোচিত পদক্ষেপ।

মতামত দিন