আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

১৪ দফা মানা ছাড়া বিকল্প নেই, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি ইরানের পার্লামেন্ট স্পিকারের।

নিজেস্ব প্রতিবেদক:

চলমান সংকট সমাধানে ইরানের ১৪ দফা প্রস্তাব মেনে নেওয়াই একমাত্র পথ — এমন বার্তা দিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। সোমবার রাতে সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, ওয়াশিংটন যত দেরি করবে, তত বেশি মাশুল গুনতে হবে।

গালিবাফের ভাষ্যে, ভিন্ন কোনো পন্থায় এগোলে যুক্তরাষ্ট্রের হাতে কেবল ব্যর্থতাই জুটবে। তার দাবি, ইরানের সামরিক বাহিনী যেকোনো আক্রমণের জবাব দিতে সম্পূর্ণ তৈরি এবং শত্রুর ভুল পদক্ষেপ তাদের নিজেদের জন্যই বিপদ ডেকে আনবে। গোটা দুনিয়া এটা এখন বুঝে গেছে বলেও দাবি করেন তিনি।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে এই যুদ্ধ শুরু হয়। প্রায় দেড় মাস লড়াইয়ের পর গত ৮ এপ্রিল থেকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি বলবৎ রয়েছে। তবে লেবাননে ইসরায়েলি বাহিনীর সহিংসতা এখনো থামেনি।

মতামত দিন