সিন্ডিকেট ভাঙতে সরকারকে এগিয়ে আসার আহ্বান জামায়াত আমিরের।
নিজেস্ব প্রতিবেদক:
মধ্যস্বত্বভোগী আর চাঁদাবাজদের দৌরাত্ম্যে বাজারে অস্থিরতা তৈরি হয়েছে বলে মনে করেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার সকালে মিরপুর শাহ আলী পাইকারি বাজার ঘুরে দেখার পর তিনি এই মন্তব্য করেন।
তার ভাষ্য, সিন্ডিকেটের কারসাজিতে নিত্যপণ্যের দাম কৃত্রিমভাবে বাড়ানো হচ্ছে। এই পরিস্থিতি সামাল দিতে সরকারকে সক্রিয় ভূমিকা নিতে হবে। সাধারণ মানুষের নাগালে বাজার রাখার দাবিতে সংসদে ও সংসদের বাইরে বিরোধী দল সরব থাকবে বলেও জানান তিনি।
মতামত দিন