জাতীয়
ছবি: সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু।

নিজেস্ব প্রতিবেদক:

হামের প্রকোপ উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় এই রোগের উপসর্গ নিয়ে আরও ৯ জনের প্রাণ গেছে এবং নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৯২ জন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অধিদফতরের হিসাব বলছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিতভাবে হামে মারা গেছেন ৬৮ জন। আর সন্দেহজনক হামে মৃতের সংখ্যা ৩৫৬ জনে দাঁড়িয়েছে।

মতামত দিন