ঢাকায় সাঁড়াশি অভিযানে ৫৬৮ অপরাধী গ্রেফতার।
রাজধানীকে অপরাধমুক্ত রাখতে চলমান বিশেষ অভিযানে এখন পর্যন্ত ৫৬৮ জন অপরাধীকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ। এর মধ্যে তালিকাভুক্ত চাঁদাবাজ ১৫৪ জন এবং ছিনতাইকারী ২৬১ জন।
সম্প্রতি ডিবি পুলিশের ওয়ারি জোনের একটি দল যাত্রাবাড়ীতে অভিযান চালিয়ে পাঁচ পেশাদার ডাকাতকে ধরে। জিজ্ঞাসাবাদে জানা গেছে, আসন্ন ঈদকে সামনে রেখে বিকাশ এজেন্ট বা স্বর্ণের দোকানে বড় ধরনের ডাকাতির পরিকল্পনা করছিল এই চক্র।
শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিষয়েও আশাবাদী পুলিশ। মো. শফিকুল ইসলাম জানান, সংশ্লিষ্টরা ডিবির নজরদারিতে রয়েছে এবং যেকোনো সময় তাদের গ্রেফতার করা হবে। ঢাকাকে নিরাপদ রাখতে এই অভিযান আরও জোরদার করা হবে বলেও জানান তিনি।
মতামত দিন