বিপৎসীমার ওপর দিয়ে বইছে উত্তর-পূর্বাঞ্চলের তিন নদীর পানি।
দেশের নদ-নদীগুলোর পানি কমতে থাকায় বন্যা পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হচ্ছে। গত এক দিনের ব্যবধানে তিনটি নদীর পানি বিপৎসীমার নিচে নেমে এসেছে।
পাউবো জানায়, সুনামগঞ্জের নালজুর নদী জগন্নাথপুর পয়েন্টে, নেত্রকোণার সোমেশ্বরী নদী কলমাকান্দা পয়েন্টে এবং মগরা নদী নেত্রকোণা পয়েন্টে এখনো বিপৎসীমার ওপরে রয়েছে। গত ২৪ ঘণ্টায় সুরমা-কুশিয়ারা, ধনু-বাউলাই ও ভুগাই-কংস নদীর পানি কমেছে।
আগামী দুই দিন এ অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকলেও তৃতীয় দিনে ভারি বৃষ্টি হতে পারে। সিলেট ও সুনামগঞ্জের সুরমা-কুশিয়ারা নদীর পানি আগামী দুই দিন কমতে পারে এবং তৃতীয় দিন স্থিতিশীল থাকতে পারে। নেত্রকোণার ভুগাই-কংস ও মগরা নদীর পানি আগামী তিন দিন কমার সম্ভাবনা রয়েছে। একই সময়ে হবিগঞ্জের সুতাং নদীর পানিও কমতে পারে। ফলে এসব নদী অববাহিকার হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতির আশা করছে পাউবো।

মতামত দিন