আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ইসরায়েলকে সহায়তাকারী আরব রাষ্ট্রকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি ইরানের।

নিজেস্ব প্রতিবেদক:

ইসরায়েলের পাশে দাঁড়ানো যেকোনো আরব দেশ কঠিন পরিণতির মুখে পড়বে বলে সতর্ক করেছেন ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ উপদেষ্টা মেজর জেনারেল মোহসেন রেজাই। তার মতে, বর্তমান আঞ্চলিক উত্তেজনার মধ্যে ইসরায়েলের সঙ্গে যোগ দেওয়া কেবল রাজনৈতিকভাবে ভুল নয়, এটি গোটা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকেও হুমকিতে ফেলবে।

রেজাই আরও বলেন, ফিলিস্তিন প্রশ্নে মুসলিম দেশগুলো পিছু হটলে ইসরায়েল আরও বেপরোয়া হয়ে উঠবে, যার খেসারত একসময় পুরো অঞ্চলকেই দিতে হবে। এই পরিস্থিতিতে আরব ও মুসলিম বিশ্বকে নিজেদের নিরাপত্তা ও আঞ্চলিক স্বার্থের কথা মাথায় রেখে ইসরায়েলের সঙ্গে সম্পর্কের বিষয়ে সুচিন্তিত অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি।

মতামত দিন