২২ মে থেকে বাজারে আসবে নওগাঁর আম।
চলতি মৌসুমে নওগাঁয় আম নামানোর তারিখ বেঁধে দিয়েছে জেলা প্রশাসন। রোববার জেলা প্রশাসকের কার্যালয়ে আমচাষী, ব্যবসায়ী ও কৃষি বিভাগের প্রতিনিধিদের নিয়ে বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, ২২ মে স্থানীয় গুটি জাতের আম দিয়ে মৌসুমের সূচনা হবে। এরপর ধাপে ধাপে অন্যান্য জাত বাজারে আসবে — গোপালভোগ ৩০ মে, হিমসাগর ২ জুন, ল্যাংড়া ও হাড়িভাঙ্গা ১০ জুন, আম্রপালি ১৫ জুন এবং ফজলি ২৫ জুন থেকে।
এই মৌসুমে জেলায় ৩ লাখ ৮৭ হাজার ২৩৫ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জেলা প্রশাসক জানান, অপরিপক্ক আম যাতে বাজারে না আসে, সেটি নিশ্চিত করতেই এই ম্যাঙ্গো ক্যালেন্ডার তৈরি করা হয়েছে। নির্ধারিত সময়ের আগে কেউ বাগান থেকে আম পাড়লে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।
মতামত দিন